
মমারুফ সরকার, স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল।’
শেখ হাসিনা বলেন, ‘গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২