
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুুরী গত ২৬ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশের পাহাড়ি জনপথ ধোপাছড়ি এলাকায় নিবার্চনী প্রচারণা করেন।
এ সময় তিনি বলেন, নৌকার গণ জোয়ার দেখে সাধারণ ভোটারদের কোনো রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেয়ার আহবান জানান। বঙ্গবন্ধু তথা স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। যারা বিভিন্ন সময় বিভিন্ন দল-মত পরিবর্তন করে জনগণ নয়, নিজের আখের গুছিয়েছেন তাদের থেকে দুরে থেকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। দল ও দেশের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীর আপন সহোদর ভাই নৌকা প্রতীকের পক্ষে নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গত (২৬ ডিসেম্বর) মঙ্গলবার চট্টগ্রাম-১৪ আসনের গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’গীগের সাধারন সম্পাদক আবু আহমদ চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে মোজাম্মেল হক, ডা.নাসির উদ্দিন,মাষ্টার আহসান ফারুক,দোহাজারী পৌরসভার মেয়র মো.লোকমান হাকিম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আ’লীগ নেতা আবদুস সালাম, দুলাল কান্তি দাস, জেলা যুবলীগ সহ সভাপতি তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা মোহমদ হোসেন মাহমদ, কবি জাহাঙ্গীর আলম, নুর মোহাম্মদ, মো.জয়নাল মেম্বার,মোস্তাক আহমদ, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ