
রায়হান আলীঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে রোববার লাহিড়ী মোহনপুর, বড় পাঙ্গাসী ও পূর্ণিমাগাঁতী এলাকায় স্থানীয় জনসাধারনের মধ্যে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক সম্বলিত লিফলেট বিতরন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাকর্মীরা লিফলেট বিতরন করেন। আব্দুল ওয়াহাব লিফলেট বিতরনকালে এলাকার ভোটারদেরকে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাবার জন্য অনুরোধ জানান। সেই সাথে তিনি এলাকাবাসীকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সরকারকে কর, খাজনা এবং বিদ্যু-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার এবং ব্যাংকে টাকা না রাখাসহ অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব জানান, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অসহযোগ আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে এসংস্ক্রান্ত লিফলেট বিতরন করছেন। বিশেষতঃ ভোটারদেরকে সংসদ নির্বাচন বর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা