
জয়পুরহাট প্রতিনিধিঃ ডামি নির্বাচন বর্জন এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জয়পুরহাট বাসীকে ভোট বর্জনের আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের কুটিবাড়ী ব্রীজ এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি, শহর ছাত্র দলের সদস্য সচিব হাসানুল বান্না, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা,সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, ছাত্র নেতা শিমুল, সাগর, তামিম প্রমুখ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা