হোম » রাজনীতি » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : জামালপুরের ৫ টি আসনে ২৬ জন থাকছেন নির্বাচনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : জামালপুরের ৫ টি আসনে ২৬ জন থাকছেন নির্বাচনে

রবিউল হাসান লায়ন:  জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রথমে রিটার্নিং অফিসার  ২৫ প্রার্থীকে বৈধ ঘোষণা করলেও পরবর্তীতে আপিলে আরও ৪ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা ফিরে পান।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানানোয় সর্বশেষ ২৬ বৈধ প্রার্থী নির্বাচনে রয়ে গেলেন।
জামালপুর -১ ( দেওয়ানগঞ্জ  বকশীগঞ্জ) আসনে চুড়ান্ত প্রার্থী  ৪ প্রার্থী হচ্ছেন,আ.লীগের নূর মোহাম্মদ, জাতীয় পার্টির  এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন এবং  তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা।
জামালপুর -২ ( ইসলামপুর) আসনের  চুড়ান্ত ৫ প্রার্থী হচ্ছেন,  আ.লীগের ফরিদুল হক খান,  জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ,  তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু,
স্বতন্ত্র  জিয়াউল হক জিয়া এবং  শাহজাহান আলী মন্ডল।
জামালপুর -৩ ( মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের প্রার্থীরা হচ্ছেন, আ.লীগের  মির্জা আজম, জাতীয় পার্টির মীর শামসুল আলম জেপির নজরুল ইসলাম।
এই আসনে জাকের পার্টির জয়নাল আবেদীন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
জামালপুর -৪( সরিষাবাড়ী) আসনের প্রার্থীরা হচ্ছেন আ.লীগের মাহবুবুর রহমান, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আব্দুর রশীদ,স্বতন্ত্র ডা. মুরাদ হাসান ( বর্তমান সংসদ সদস্য), জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, তৃণমূল বিএনপির সাইফুল ইসলাম এবং বিএনএফ’র তারিখ মাহাদী।
এখানে প্রত্যাহার করেছেন জাকের পার্টির  এসএম রবিউল ইসলাম।
জামালপুর -৫ (সদর) আসনের প্রার্থীরা হচ্ছেন, আ.লীগের আবুল কালাম আজাদ জাতীয় পার্টির জাকির হোসেন, স্বতন্ত্র রেজাউল করিম রেজনু এবং আবু সায়েম সাদাতউল করীম ( বাংলাদেশ কংগ্রেস), বাবর আলী খান ( জেপি), রফিকুল ইসলাম ( এনপিপি), সাবিরুজ্জামান( বিএসপি)।
এখানে প্রত্যাহার করেছেন জাকের পার্টির মুনিরুল হক নোবেল। জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, আগামীকাল প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ৭ জানুয়ারি নির্বাচন কর্মকাণ্ড সফল করতে  আমাদের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!