
জয়পুরহাট প্রতিনিধি : সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দশম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাতে জয়পুরহাট শহরের মেইন রোডে হাসপাতাল মোড় থেকে সিও কলোনী এলাকা পর্যন্ত এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবদুল ওয়াহাবের তত্ত্বাবধানে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সদস্য আতিকুর রহমান সোহাগ, বেলায়েত হোসেন বেনু, যুবনেতা রাসেল,মেসকাত, রাতিক সহ শহর ছাত্রদলের আহবায়ক মাহফুজ শুভ ও কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাইম হোসেন, ছাত্র নেতা আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা