
সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
অপরদিকে, সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দেওয়া চারজন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে এবং সিরাজগঞ্জ-৬ আসনে নয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু ও ওয়ার্কাস পার্টি মনোনীত রেজাউর রশিদ খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নুরুল ইসলাম সাজেদুল বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের যে স্বাক্ষর জমা দিয়েছি তা সম্পূর্ণ স্বচ্ছ ও সঠিকভাবে নেওয়া। তারপরও স্বাক্ষরে গরমিল ধরে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় সিরাজগঞ্জ-৫ আসনে নুরুল ইসলাম সাজেদুল ও সিরাজগঞ্জ-৬ আসনে হালিমুল হক মিরুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণখেলাপির কারণে সিরাজগঞ্জ-৬ আসনে ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী রেজাউর রশিদ খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার