
জয়পুরহাট প্রতিনিধি : তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ে অষ্টম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচীর সমর্থনে জয়পুরাহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার বেলা ১২ টায় শহরের বাটার মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এমএ ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদল এর যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম,সদস্য জেলা যুবদল এর সদস্য বেলায়েত হোসেন বেনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জহুরুল ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন যুবদল এর সদস্য আতিকুর রহমান সোহাগ এ্যাডঃ রুহুল আমিন ফারুক সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল