
আওয়াজ অনলাইন : প্রথম দিনেই ৩০০ আসনের বিপরীতে ১ হাজার ৬৪ মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্বশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৫০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোট ১০৬৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ।’

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ