
উল্লাপাড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় বিএনপি কর্মীরা এক ঝটিকা মিছিল বের করে।
এসময় মিছিল থেকে তফসিল ঘোষণার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কয়েকজন বিএনপি কর্মী ঝিকিড়া মহল্লার গার্ড মোড়ে ঝটিকা মিছিল বের করলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে। পুলিশের আগমন টের পেয়ে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান