
মোরেলগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, যুব লীগের উপজেলা আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২