
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ সরকার পতনের এক দফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীর ১ম দিন শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।
রোববার (১২ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে এ অবরোধ কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে উপজেলার জীবনযাত্রা অচল হয়ে পড়ে। অবরোধ কর্মসূচীর সমর্থনে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
অবরোধ চলাকালে সরিষাবাড়ী শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস-মিনিবাস-ট্রাক ছাড়েনি। তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল।
অবরোধ কর্মসূচীর সমর্থনে সকাল ১১টায় জামালপুর জেলা বিএনপি‘র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি বিরাট মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার বটতলা মোড় এলাকায় সমাবেশ করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২