হোম » রাজনীতি » কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২ আহত ৩০

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২ আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির-জামাত ও তাদের সমমনা দলের ডাকা তিন দিনের অবরোধে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও অন্ত ৩০ জন আহত হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে।আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পুলিশি বাধা উপক্ষো করে মহাসড়কে মিছিল করে তারা।
এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদলকর্মী রেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন।এদিকে পুলিশ একজন নিহত হয়েছে বলে দাবি করেছেন। বিএনপির নেতাকর্মীদের দাবি, পুলিশের গুলিতেই আমাদের দুজন কর্মী নিহত হয়েছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় পুলিশকে মারতে এলে তখন আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!