
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায় গত দুই দিনের অতিবৃষ্টিতে আমন ধানের মাঠ, মৎস্য খামার, পোল্ট্রি খামার, বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অতিভারী বৃষ্টিপাতে আকস্মিক প্লাবিত কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করেন, বাংলার বুলবুল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মহোদয়ের সুযোগ্য কন্যা,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম মহোদয়ের আদরের ছোট বোন, কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।
মঙ্গলবার (১০ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনকালে তিনি যশোদল ও দামপাটুলী আশ্রয়ণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো:আব্দুস সাত্তার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মাছুমা আক্তার,সদর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো:মোজাম্মেল হক,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো:আশরাফুল কবির,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু,জেলা স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো.শরীফুল ইসলাম,যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইমতিয়াজ সুলতান রাজন,জেলা মহিলা আওয়ামী লীগ এর সদস্য রাশিদা খানম,যশোদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আলামিন,যশোদল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:কামরুল হাসান,যশোদল ইউনিয়ন পরিষদের সদস্যবর্গ,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক