
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : প্রকৌশলী মাহবুবুর রহমানএর নৌকা প্রতিকের দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতা, পেশাজীবি ও তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পৌরসভার শিমলা বাজার এলাকায় ঐতিহাসিক গণ ময়দানে এ সমাবেশ অনুুষ্ঠিত হয়। সাবেক কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর
রহমান মিজু, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ।
মহাসমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, ব্যবসায়ী, আওয়ামীলীগের জনসভায় সরকারদলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২