
জয়পুরহাট প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে ব্যাপক বৃষ্টির মধ্যে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে মিছিলটি জয়পুরহাট শহরের সুগার মিল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ: ওয়াহাব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আ: গফুর মন্ডল, জেলা বিএনপির সদস্য সরদার লিয়াকত হোসেন, আব্দুস সামাদ বাবু, আনিছুর রহমান তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আ:মতিন, মাজহারুল হক সেন্জু, তারেক, বেলায়েত হোসেন বেনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, এ্যাড:রুহুল আমিন ফারুক, রিপন,জাহাঙ্গীর, আলম,জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রিপন , শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাইম প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান।এবং বর্তমান সরকার কে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা