
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার শেষ বিকেলে (৩০ জুলাই) ভোমরাদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সাধারন সম্পাদক তরুণ কুমার রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক যথাক্রমে শুভাস চন্দ্র রায়, হরি চন্দ্র, আব্দুল জব্বার, ভূপেন,মোবারক হোসেন শান্তি চন্দ্র, ওসমান, আব্দুল মজিদ, মফিজ উদ্দিন বাচ্চা , আজাদ, সোহাগ,অশোক, দবিরুল ইসলাম,প্রদীব বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে ঐতিহাসিক রংপুর বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও বাজারে একটি স্বাগত মিছিল বের হয়

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ