
আওয়াজ অনলাইন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় তার চার সমর্থক আহত হয়েছেন।
সোমবার (১২ জুন) সকাল ১০টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এ কাদের চৌধুরী স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ জানান, ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। খবর পেয়ে মুফতি ফয়জুল করীম ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রের বাইরে তার গাড়ি ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট আফজালুল করিমকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ইসলামী আন্দোলনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান