
আসাদ হোসেন রিফাত: ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সহ-সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়া ১৫০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সাবেক সেক্রেটারি হযরত মাওলানা মুহাম্মদ শফিউল্লাহ মাহমুদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, হাতীবান্ধা উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ’র সহ-সভাপতি হেলাল উদ্দিন সহ আরও অনেকে।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ