
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ সাবেক প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯৩ বর্ষে পেরিয়ে ৯৪ তম জন্মদিন আজ ৯ মার্চ বুধবার ১৯২৯ সালের এ দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ’সহ এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা কেককাটা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেক কাটেন ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু সাবেক রাষ্ট্রপতির এপি এস মোল্লা শাখাওয়াত হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: দ্বীন ইসলাম কালিকাপ্রসাদ ইউ পি চেয়ারম্যান মো: লিটন মিয়া, শ্রীনগর ইউ পি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্মআাহবায়ক অরুন আল আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবলীগের, সাধারন সম্পাদন আফজাল হোসেন জামাল,পৌর স্বেচ্ছাসেবলীগের সভাপতি শামীম আহমেদ খোকন, পৌর স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা সাধরান সম্পাদক মেহেদী হাসান রিয়াদ পৌর ছাত্রলীগ সাভাপতি ছালেম রহমান মিকদাত সাধারন সম্পাদক ইমদাদুল হক ইমন প্রমুখ। ২০০৮ সালে জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন । জিল্লুর রহমানের জন্মদিন উপলক্ষে তার পরিবারসহ দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির ম্যধ্যেমে পালিত হয়েছে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা