
মোঃরিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় অনুষ্ঠিত হলো নতুন নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান। সরকারের করোনা কালিন নির্দেশনা সমুন্নত রেখে বুধবার ( ৯ই ফেব্রুয়ারী) সকাল এগারোটা ত্রিশ মিনিটের সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে,শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন। শপথ অনুষ্ঠানে নতুন নির্বাচিত দশ ইউনিয়নের একশত বিশজন পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন অফিসার আব্দুর রহিম, শিক্ষা অফিসার আমির হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,রৌশন কানিজ,ডোমার থানা তদন্ত অফিসার ইনচার্জ সোহেল রানা প্রমুখ।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ