
মোঃ মাসুদ রানা রাশেদঃ শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের পুরান রাজারস্থ লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখা কার্যালয়ে লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখার আয়োজনে শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২১ উদযাপন উপলক্ষে লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখার সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখার সভাপতি পরিমল চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। এ সময় লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখার কোষাধ্যক্ষ জিতেন্দ্র নাথ রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট হোটেল শ্রমিক লীগ পৌর শাখার মোট ৭০জনকে ২শত করে মোট ১৪হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ