হোম » রাজনীতি » আজ এড.সাহারা খাতুনের প্রথম মৃত্যু মৃত্যুর্বাষকিী

আজ এড.সাহারা খাতুনের প্রথম মৃত্যু মৃত্যুর্বাষকিী

এম হিরন প্রধান : দলের প্রতি বিশ্বস্ততার উদাহরণ তৈরি করে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়া সাহারা খাতুন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৯ জুলাই রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাহারা খাতুন মারা যান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শুরু করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে জিয়া-এরশাদের সামরিক দুঃশাসন আর বিএনপি-জামায়াত জোট সরকারের পতন আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাহারা খাতুন।

গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তিনি রাজপথে ক্ষমতাসীনদের নির্যাতনের সম্মুখীন হয়ে গুরুতর আহত হয়েছেন একাধিক বার। বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি।

তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারে তিন বছরের বেশি সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদও। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। স্পিকারের।

নানা জটিলতা নিয়ে অসুস্থ সাহারাকে উন্নত চিকিত্সার জন্য ব্যাংককে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু ঘটে।

সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন পর তাকে আইসিইউ থেকে ফিরিয়ে আনা হলেও অবনতি ঘটলে আবার নিতে হয়।

এর মধ্যেই পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে নিতে চাইছিল, যদিও করোনাভাইরাস মহামারীর কারণে তাতে দেরি হয়। সবশেষে গত একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নেওয়া হয়েছিল।

২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করে সাহারা খাতুনকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন, তখন তা ছিল চমকের মতোই। কিন্তু তার ঠিক আগে কঠিন সময়ে বিশ্বস্ততার পরিচয় দিয়েই দলীয় সভানেত্রীর আস্থা অর্জন করেছিলেন তিনি।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা গ্রেপ্তার হলে আওয়ামী লীগের যে কজন নেতা দলীয় সভানেত্রীর প্রতি আনুগত্য ধরে রেখে ছিলেন সক্রিয়, তাদেরই একজন সাহারা। দীর্ঘদিন রাজনীতিতে থাকলেও শেখ হাসিনার পক্ষে তখন আইনজীবী হিসেবে দাঁড়িয়েই ব্যাপক পরিচিতি পান তিনি। তিনি বিনা পারিশ্রমিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে করা মামলা পরিচালনায় ভূমিকা রেখেও দলের নেতা-কর্মীদের কাছাকাছি ছিলেন সাহারা।

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দুই মাসের মাথায় বিডিআর বিদ্রোহের মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছিল সাহারাকে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহীদের মাঝেও যেতে হয়েছিল সেখানে। সেজন্য তার সাহসের যেমন প্রশংসা হয়েছিল, তেমনি অর্ধ শতাধিক সেনা কর্মকর্তা হত্যার ঘটনাটি ঠেকাতে না পারার ব্যর্থতার জন্য সমালোচনাও শুনতে হয়েছিল।

আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েও তা করতে না পারায় আবার সমালোচনায় পড়েছিলেন তিনি, যদিও প্রায় এক দশকেও ওই খুনি ধরা পড়েনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাহারা খাতুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাহারা খাতুন। ওই সরকারের শেষ পর্যায়ে ২০১২ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল সাহারাকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!