হোম » রাজনীতি » বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আবারো আঃলীগের মনোনয়ন পেলেন- শাহী সুমন

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আবারো আঃলীগের মনোনয়ন পেলেন- শাহী সুমন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন ১৬ জানুয়ারী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন। শুক্রবার ১৮ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাতে দলীয় একটি সুত্র মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী  সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র বাছাই হবে ২২ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!