
ডেস্ক রিপোর্ট:: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয় চার্লস ওয়ালার নামের এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার স্থানীয় একটি আদালতে এই রায় দেওয়া হয়।
ধর্ষণ ছাড়াও অপহরণ, বিদেশী অনুপ্রবেশের সহায়তার মামলায় দোষী সাব্যস্ত হন রয় চার্লস। আর এই সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৬০ বছর বয়সী রয় চার্লস ওয়ালার গত ১৫ বছর ধরেই কারাগারে রয়েছেন।
ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য আভিস বেয়ারি বলেন, ওয়ালার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অনেক নারীকে ধর্ষণ করেছে। অনেক সময় সে বাড়িতে ঢুকে যেত এবং জোর করে ধর্ষণ করতো। এছাড়া সে মাঝে মাঝে চুরিও করতো।
### SSS

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী