
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার – ডিমলা নীলফামারী -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর নেতৃত্বে মটর সাইকেল শোডাউন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। উক্ত মটর সাইকেল শোডাউন এ মটর সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন ডিমলা উপজেলার হাজার হাজার মানুষ। মিছিলটির দৈর্ঘ ছিলো প্রায় ১৫ কিলোমিটার। মিছিলটির শুরু থেকে শেষ পর্যন্ত অতিক্রম করিতে সময় লেগেছে ৪৫ মিনিট এর ও বেশি।
ডোমার – ডিমলা উপজেলায় কোন জাতীয় নির্বাচনে বিজয় আনতে পরেনি। এই আসনটি বার বার জাপা এবং আওয়ামী লীগের দখলে ছিলো।
১৯৯১ এর নির্বাচনে জামায়াত পেয়ছিলো ২২০০০ ভোট আর বিএনপি পেয়েছিলো ১৯০০ ভোট। আর ১৯৯৬ এর নির্বাচনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন যদিও জয় লাভ করেছিলো কিন্তু সে নির্বাচন ছিলো বিতর্কীত। যার ফলে ১৬ দিন শুধু মাত্র তারা টিকে ছিলো। তারপর থেকে এই আসন জাপা ও আওয়ামী লীগের দখলে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত স্থায়ী ছিলো।
২০১৪ সাল থেকে উপজেলা নির্বাচনে ডোমার – ডিমলায় বিএনপির প্রার্থীর চেয়ে জামায়াতের প্রর্থী অনেক ভোটে এগিয়ে ছিলো এমনকি দুই উপজেলায় বিএনপি প্যানেলে বিজয়ের সংখ্যা (০) শূন্য, সেখানে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী দুটি উপজেলাতেই পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয় লাভ করে। সে দিক থেকে বিএনপি চেয়ে জামায়াতের বিজয় অনেকটাই সহজ বলে দাবি করছেন সচেতন মহল।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা