হোম » রাজনীতি » মাহেরীন চৌধুরী জাতীয় বীর তাকে রাস্ট্রীয় সম্মান দিতে হবে-আফরোজা আব্বাস

মাহেরীন চৌধুরী জাতীয় বীর তাকে রাস্ট্রীয় সম্মান দিতে হবে-আফরোজা আব্বাস

সালেকুজ্জামান সালেক,বগলাগাড়ী, নিলফামারী

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান দূর্ঘটনায় অগ্নিদগদ্ধ হয়ে নিহত শিক্ষকা মাহেরীন চৌধুরীকে জাতীয় বীর এর মর্যাদা দেয়ার দাবী জানিয়েছেন জাতীয়তাবদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেছেন মাহেরীন জাতীয় বীর তাকে রাষ্টীয় সম্মান দিতে হবে।
গতকাল শুক্রবার সকাল এগারোটায় নিলফামারী জেলার জলঢাকা উপজেলার বগলাগাড়ী গ্রামে মরহুমার কবর জিয়ারত শেষে তিনি এ দাবী জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অরো বলেন,মাহেরীন চৌধুরী নারী জাতীর গর্ব।দেশের অহংকার।তিনি আগুনে ঝাপ দিয়ে নিজের জীবন বাজী রেখে যে ভাবে স্কুলের শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে এসছেন তা এক বিরল দৃষ্টান্ত।তিনি জীবনের পরোয়া না করে কমপক্ষে ২০ জন শিশুর জান বাচিঁয়েছেন।তার এই বীরত্ব দেখে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ মাহেরীনের বীরোচিত ভূমিকার ভূয়োশী প্রশংসা করেছেন। দেশবাসী চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরন করবে।তাকে মনে রাখবে।
আফরোজা আব্বাস বলেন,বিএনপি‘র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদী মহিলা দল, মরহুমার শোক সন্তপ্ত পরিবাকে সমবেদনা জানাতেই তার পৈত্রিক নিবাসে এসেছি।মরহুমার স্বামী মনসুর হেলাল,সন্তান আইয়ান রশিদ মিয়াদ,আদিল রশিদ মাহিব সহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন, শান্তনা দেন ও খোঁজ খবর নেন।


মাহেরীনের স্বামী মনসুর হেলাল মহিলা দলের সভানেত্রীকে বলেন,মাহেরীন নিজের কথা নিজের বাচ্চাদের কথা চিন্তা না করে, বাচাঁতে চেয়েছিল মাইলস্টোনের শিশুদের। যা তার কাছে ছিল পবিত্র কর্তব্য। তিনি সেই কর্তব্য পালন করতে নিজের জীবন উৎসর্গ করলেন।
এ সময় মহিলাদল সভানেত্রীর সাথে ছিলেন,মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান,রংপুর মহানগরের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি,সাধারন সম্পাদক আরজানা বেগম সহ সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল সভাপতি রওনক জাহান রেনু সাধারন সম্পাদক রুপা,সহ দপ্তর সম্পাদক, মোমেনা বেগম,কিশোর গঞ্জ উপজেলা সভাপতি নাজমা আক্তার,সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার,সৈয়দপুর উপজেলা সদস্য সচিব শাহনাজ পারভিন, লালমনির হাট জেলা মহিলা দলের জিন্নাত আরা রোজী,সাধারন ্সম্পাদক এড.শাপলা ও নিলফামারী জেলা মহিলা সভানেত্রী তাসনিম ফৌজিয়া ওপেল,সাধারন সম্পাদক মোছাঃনাছরিন বেগম সহ মহিলা দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!