হোম » রাজনীতি » বিএনপি‘র বিরুদ্ধে ষড়যন্ত্র ও এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি‘র বিরুদ্ধে ষড়যন্ত্র ও এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সালেকুজ্জামান, রংপুর ব্যুরো:

আইনশৃঙ্খলার অবনতি বিএনপি‘র বিরুদ্ধে ষড়যন্ত্র এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুরে মহানগর ও জেলা ছাত্রদল বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) সকাল ১১ টার দিকে মহানগর যুবদল নগরীরর গ্র্যান্ড হোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চেীধুরী মিলন,সিনিয়ির যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন,সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমূখ।
বিকাল সাড়ে ৪টায় জেলা যুবদল দরীয় কার্যালয়ের সামনে থেকে একই দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল টি নগরীর পায়রা চত্বর হয়ে পুনুরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম,যুগ্ম সাধারন সম্পাদক আকিবুল ইসলাম মনু সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগন দেশের চলমান আইনশৃঙ্খলার অবনতির কারনে ক্ষোভ প্রকাশ করেন। তারা একটি অপশক্তি বিএনপি ও এর নেতাকর্মীদের জন সমূখে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে।তারা বলেছেন বিএনপি‘র বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নাই। বরং তা বেগবান করতে একটি দল উঠে পরে লেগেছে।এই দল টি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের বর্তমান আস্থার জায়গা তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা বানোয়াট অপ প্রচার চালাচ্ছে।এ ছাড়াও এনসিপির উপর ২৪ এর জুলাই আগষ্টের গনঅভ্যূত্থানে পরাজিত ও পলাতক খুনী হাসিনার সংগঠন আওয়ামীলীগ ও এর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। যুবদল নেতৃবৃন্দ সকল অপ তৎপরতা রুখে দিতে নেতাকর্মী দের ্ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বন জানান।
এছাড়াও গোপাল গঞ্জে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টী(এনসিপি) রংপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। একই দাবীতে জামায়াতে ইসলামীও নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!