হোম » রাজনীতি » দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান মির্জা ফখরুলের

দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর বনানী ককবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় মির্জা ফখরুল আরাফাত রহমান কোকোসহ সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সব বিপদ কাটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগ নেবেন এবং দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করবেন।

– আল আমিন সেলিম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!