হোম » রাজনীতি » “সৈয়দা লিপির জয়ের সৈনিক সাধারণ কর্মীরা”: কিশোরগঞ্জে তিন সাবেক রাষ্ট্রপতির সন্তান জয়ী

“সৈয়দা লিপির জয়ের সৈনিক সাধারণ কর্মীরা”: কিশোরগঞ্জে তিন সাবেক রাষ্ট্রপতির সন্তান জয়ী

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: বহুল কাঙ্ক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে কিশোরগঞ্জের তিনটি আসনে সাবেক তিন রাষ্ট্রপতির সন্তানরা জয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) উপজেলা নিয়ে গঠিত আসনে জয়ী হয়েছেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি।
নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ফের জয়ী হন তিনি। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তাঁর আপন বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। তাঁদের ভাই আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ আসনের সংসদ সদস্য ছিলেন। আসনটিতে আপন ভাইয়ের সাথে নৌকা প্রতীক নিয়ে সৈয়দা লিপির নির্বাচিত হওয়ার মূল মন্ত্র তৃণমূলের সাধারণ কর্মীরা।
চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন-অসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ সদর ও হোসেনপুর উপজেলার প্রথম সারির দলীয় অসংখ্য নেতা ও দলীয় প্রতীকে নির্বাচিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাফায়েতুল ইসলামের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচন করার পরেও সৈয়দ নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের আদর্শের তৃণমূলের সাধারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে নৌকা প্রতীকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল   হাসান পাপন। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর  রহমানের ছেলে। তিনিও আওয়ামী লীগের প্রার্থী। কিশোরগঞ্জে তিন রাষ্ট্রপতির সন্তানেরা বিজয়ী হওয়ায় জেলা জুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!