
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকায় ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৮৮ টি কেন্দ্রে শান্তিপুর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে আওয়ামীলীগ সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মাওলানা নজরুল ইসলাম মিনার প্রতীক ৪ হাজার ১০৫ ভোট পেয়েছেন।
এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) রাসেল মাহমুদ মশাল প্রতীকে ১ হাজার ৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মামুনুর রশিদ ডাব প্রতীকে ২ হাজার ৪২৫ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ) এর আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন প্রতীকে ২ হাজার ১৯১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪২২ টি। এর মধ্যে ২ লাখ ৭২ হাজার ২৮৪ পুরুষ ভোটার ও ২ লাখ ৮০ হাজার ১৩৮ জন মহিলা ভোটার রয়েছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী