
মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি: অসহযোগ আন্দোলনের ডাক কেবল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মানায়,রিজভির মানায়না । বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। শেখ হাসিনা অসহযোগের ডাক দিয়ে গনতন্ত্র ফিরিয়ে এনেছে। এদিকে রিজভি অসহযোগ আান্দালনের নামে মানুষ পুড়ে মারছে । দিনাজপুর-৫ আসনের শেষ নির্বাচনী জনসভায় এমন কথা বললেন নৌকা মার্কার সাতবারের এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর ফুলবাড়ী সরকারী কলেজ শহীদ মিনার চত্ত¡রে নৌকা মার্কার নির্বাচনী শেষ জনসমাবেশে বক্তব্য এমন কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি। এসময় এমপি‘র দুই কন্যা ফারহানা রহমান ও ফারজানা রহমানসহ উপজেলা আওয়ামীলীগের সর্বোস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার সকল ইউনিয়ন থেকে বাদ্য যন্ত্রের তালে তালে নৌকার মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্ম ও সমর্থকরা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা