
মোহাম্মদ খোরশেদ হেলালী: বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বিএএম, এনডিসি, পিএসসি মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন। সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, পিবিজিএমএস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান,
নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক সোমবার রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার-৩৪ বিজিবি ব্যাটালিয়ানের অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রæ ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সতর্ক থাকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন ছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তত থাকার নির্দেশনা দেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২