
চাটখিল প্রতিনিধি: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হলেন চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোয়াখালী জেলা অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হলেন চাটখিল উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ছে। এতে বিচারকদের রায়ে চাটখিল উপজেলার ইউএনও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, আজ চাটখিলবাসী ও প্রাথমিক শিক্ষা পরিবারের নিঃন্দেহে আনন্দের দিন। টানা ২ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির ও আমি প্রাথমিক শিক্ষা অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার হার উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখেছে। প্রাথমিক বিদ্যালয়ের মানউন্নয়নে ১০টি টিম গঠন করে প্রায় ১০০ও বেশি তথ্য সংগ্রহ করে সঠিক দিকনির্দেশনা প্রদান করেছে। ১১ই মার্চ ২০২৩ইং প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৯ জন কর্মরত শিক্ষক ও ৫৯ অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে তৈরি করেছে দিনব্যাপী কর্মশালা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ভিজিটের মাধ্যমে গতিশীল রেখেছে শিক্ষা ব্যবস্থাকে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এর মাধ্যমে শাররিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখেন।
তাছাড়াও মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়ন, বিভিন্ন জাতীয় দিবসগুলো যাথাযথ উৎযাপনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছে। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তার চিন্তা চেতনা ও দক্ষতা দিয়ে এই উপজেলার সকল সেক্টরকে আন্তরিকতার সহিত চালিয়েছে মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। আর সকল কিছু বাস্তবায়নে সহযোগীতা করেছে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা