হোম » অন্যান্য বিভাগ » ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি কিন্ডারগার্টেনে ২০২২ সালের বৃত্তি পরিক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শারমীন আকতারের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন, বিশিষ্ট আলোচক মাওলানা আব্দুল কাদের, পৌর মেয়রের স্ত্রী কবি আমেনা খানম। সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানের মোট ৬৫ জন পরীক্ষার্থী ২০২২ সালে দেশব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ট্যালেন্টপুলসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।
\ম.
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!