হোম » অন্যান্য বিভাগ » গাইবান্ধায় বিকল্পধারা বাংলাদেশ দলের মতবিনিময় ও যোগদান সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় বিকল্পধারা বাংলাদেশ দলের মতবিনিময় ও যোগদান সভা অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ: বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা পশ্চিমপাড়া এলাকায়  বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের যোগদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিকল্প ধারার মনোনীত কুলা-প্রতীকে এমপি প্রার্থী এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। লুৎফর রহমান মন্ডলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুল লতিফ, ছামিউলসহ আরো অনেকে। সভা শেষে প্রায় ৫০ জন তরুণসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিকল্পধারা বাংলাদেশ দলে যোগদান করেন। মতবিনিময় ও যোগদান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন,  দক্ষিণ উল্লাহ পশ্চিম পাড়া স্টুডেন্ট স্পোর্টিং ক্লাব এর সার্বিক উন্নয়নে তিনি সহযোগিতা করবেন এবং তিনি এই ক্লাবের সকল সদস্যদের মাধ্যমে অত্র এলাকায় ভালো ভালো কাজ যাতে বেশি বেশি করে করতে পারেন সেই ব্যাপারে নানা পরামর্শ প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!