
শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর অর রসিদ মামুনের সঞ্চালনায় ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী সাহেবের বাস ভবন প্রাঙ্গণে প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সফি উদ্দিন সেন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দির রহিম হাওলাদার সেতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুু রায়হান রুপন , থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন , সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দ সহ আরও অনেক নেতা কর্মী ছিলেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন