
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের বেলকুচিতে ১ হাজার ৫শত পিস ইয়াবাসহ মো: ইসমাইল হোসেন সরকার নামের এক মাদক কারনারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক ইসমাইল হোসেন (২৪) বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের মো.আবু সাঈদ সরকারের ছেলে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
ওসি জানান, জেলার বেলকুচি উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি পৌরসভার সুবর্নসাড়া গ্রামের এমপি রোড জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর আসামি মো.ইসমাইল হোসেন সরকারের কাছ থেকে ১হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২