
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় এরুলিয়া বানদিঘী এলাকায় আশিক রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আহত ব্যক্তির নিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাতের কব্জি ও পায়ের গোড়ালি হারানো গুরুতর আহত ব্যক্তি ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, আশিক সরকারকে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে কুপিয়ে তার বাম হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলেছে।
এ ঘটনার পরপরই আহত অবস্থায় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১২টার দিকে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কি কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। আহত ব্যক্তি পুলিশের কাছে ৩—৪ জনের নাম বলেছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ