
আওয়াজ অনলাইন: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দেড় বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ সংক্রান্ত সংশোধনী প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।
তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা