
মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞা উপজেলা ৬ নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ করিমপুর নিবাসী মোস্তফা মেম্বার বাড়ির মোস্তফা মেম্বারের বড় ছেলে, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম চৌধুরী (৪৭) ওরফে ইলেক্ট্রিক চৌধুরী রবি বার ভোর পাঁচটায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অদ্য বাদ আসর মরহুমের নিজ বাড়ীর দরজায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
মৃত্যু কালে স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজা স্হানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বিন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন সহ বিভিন্ন পযার্য়ের নেতৃ বিন্দ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন। এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন। চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা