
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, কে অদ্য ০৩.০৯.২০২৩ বিকাল ০৪:৩০ ঘটিকায় স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদানকৃত মো: নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, ৩১তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ১৫ জানুয়ারি ২০১৩ খ্রি: তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি পুলিশ একাডেমী সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে র্যাব, সিআইডি, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন (মালি-২), সদর সার্কেল, মাগুরা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-তে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, যশোর জেলার মনিরামপুর থানাধীন বাটবিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার দামোদর সার্কেল জাকিয়া সুলতানা, , ডিআইও ১ জেলা বিশেষ গোয়েন্দা শাখা আবু জিহাদ ফকরুল আলম খান, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি