
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের গহীন পাহাড়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাজ্জাক হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খোকনকে ৮ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
রোববার সকালে গাজীপুর থেকে আসামি সাজু আহম্মেদ খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি খোকন নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব জানায়, বিগত ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি শেরপুর সদরের সোহরাব আলীর কলেজ পড়ুয়া ছেলে আঃ রাজ্জাক (২০) ও তার বন্ধুরা মিলে জেলার নালিতাবাড়ী উপজেলা গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। একই দিন বিকেলে দূর্বৃত্তরা দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই এর উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত আক্রমণ করেন এবং ভিকটিম এর বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় ঘটনার পরদিন একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত শেষে আসামি সাজু আহম্মেদ খোকনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শেরপুরের জেলা ও দায়রা জজ আদালত গত ২০১৮ সালের ১ এপ্রিল আসামি সাজু আহম্মেদ খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। ঘটনার পর থেকেই আসামি খোকন ৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।
কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিকেলে জানান, র্যাবের একটি অভিযানিক দল আজ ৩ সেপ্টেম্বর সকালে গাজীপুর জেলার পৌর এলাকা হতে আসামি সাজু আহম্মেদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান