
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: তিন দফা দাবি অনির্দিষ্ট কালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপোর জ্বালানি তেল ব্যবসায়ীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট পালন করছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এতে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে এই ধর্মঘট পালন করছেন তারা।
সিরাজগঞ্জ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জানান, আমাদের তিন দফা দাবি গুলো হচ্ছে- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান