
মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বৈরাগীর হাট বাজার সংলগ্ন মনুমা চৌধুরী বাড়ির দরজায় রঘুনাথ মন্দিরে গতকাল রাতে( ৩০ শে আগষ্ট) চুরির ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত পরি সাধন জানান, গভীর রাতে মন্দিরে চুরি হয়। চুরি হওয়া জিনিসের মধ্যে ছিল কষ্টিপাথরের নিতা ইগু মূর্তি ১ জোড়া, রাদা গোবিন্দ মূর্তি ১ জোড়া, মন্দিরের ক্যাশ বাক্স। চুরি হওয়া মূর্তি গুলোর বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সোনাগাজি সার্কেল এসপি সাহাদাত হোসেন মন্দির পরিদর্শনে আসেন। তিনি গণমাধ্যমকে জানান, আমরা পাশের থানা গুলোতে ম্যাসেজ দিয়েছি। মূর্তিগুলো উদ্ধারে আমাদের টিম কাজ করছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২