
আবু জাহের, শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলার ঝাজর গ্রামে ঘরের ভেতর থেকে আফাস উদ্দিন লিটন এর গলা কাটা লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
গত ২৯ মঙ্গলবার আগস্ট দুপুরে উদ্ধারকৃত আফজা উদ্দিন লিটন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত জরুল ইসলাম খোকার ছেলে।
নিহতের স্ত্রী চায়না খাতুন ও শাশুড়ি মেহেরুন্নেসা জানান, সকাল দশটার দিকে তার জ্যাঠাতো ভাই শামীম হোসেন তাদেরকে ফোন দিয়ে জানায় আফাস উদ্দিন লিটনকে কে যেন গলা কেটে হত্যা করে ঘরের ভিতর রেখে গেছে। স্ত্রী চায়না খাতুন আরোও জানান, আমার ধারণা নেশা করা বা খাওয়ার সময় তাদের সহযোগীদের সঙ্গে দ্বন্ধসঢ়;দ্ব হওয়াতে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে শেরপুরে একের পর এক খুন, চুরি, ছিনতাই বেড়েই যাওয়ায় অসস্তিতে দিন পার করছে শেরপুরবাসী।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইন তার বাবু কুমার সাহা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২