
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার জামতলীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট কালোরাতে শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে সোমবার বিকালে জামতলী বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনও একক ব্যক্তিমাত্র নন, অবিনশ্বর এক আদর্শ ও প্রেরণার নাম বঙ্গবন্ধু। যার মধ্যে ছিল আন্দোলন, সংগ্রাম ও মুক্তির ঐকতান। তিনি ছিলেন স্বাধীনতার রূপকার ও অবিসংবাদিত অকুতোভয় নেতা। জাতির জন্য ‘স্বাধীনতা’ এনে দিয়েছিলেন তিনি। বিশ্বদরবারে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন দেশের স্বীকৃতিও আদায় করেছিলেন।
সেই সময় থেকেই স্বাধীনতাবিরোধী একটি চক্র সর্বদা দেশের অগ্রগতি থামানোর চেষ্টায় লিপ্ত ছিল। ফলে স্বাধীনতার সাড়ে তিন বছর পরই এই মহানায়ককে পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ংকর দিন হলো ১৫ আগস্ট।
তিনি আরও বলেন, ইতিহাসের জঘন্যতম সেই হত্যাকান্ডের মধ্য দিয়ে শুধু স্বাধীনতার স্থপতিকেই হারায়নি বাঙালি, দীর্ঘকালের শাসন-শোষণ থেকে মুক্ত হয়ে জাতীয় জীবনের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাও উল্টোপথে যাত্রা শুরু করে।
সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ছাইদুল ইসলাম শিপনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুুল হামিদ, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আছাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু, সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাজনা ইয়াছমিন লিটা প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ