
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ বিএনপি সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আবদুুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩নং ডোয়াইল ইউনিয়ন বিএনপি এবং এর অংগসংগঠন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ কর্মসূচী পালন করে।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনএর সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোরশেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পোগলদিঘা ইউপি বিএনপির সভাপতি মামুন ফকির, অনুষ্ঠানে বিপুল সংখ্যক ডোয়াইল ইউনিয়ন বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার