
জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংর্ঘষে মোঃ ইব্রাহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের কুঞ্জের হাট সংলগ্ন লেবুকাটা পোল এলাকায় এদূর্ঘটনা ঘটে। সে ওই এলাকার রফিজল ফরাজীর ছেলে।
নিহতের সম্বন্ধী মোঃ শিমুল জানান, ইব্রাহিম তার বড় ভায়রা ভাইয়ের সাথে দেখার করার জন্য কুঞ্জের হাট বাজারের উদ্দেশ্যে বের হয়ে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে সেখান থেকে এম্বুলেন্স যোগে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোরহানদ্দিন থানার অফিসার ইনর্জাচ (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক