হোম » অন্যান্য বিভাগ » দর্শনা থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দর্শনা থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে দর্শনা অডিটোরিয়ামে অদ্য ২৬.০৮.২০২৩  বেলা ১২:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন মহাদ্বয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য চুয়াডাংগা ২ হাজী মোঃ আলী আজগর টগর; সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা,  দর্শনার পৌরসভার মেয়র  আতিয়ার রহমান হাবু ; দর্শনা থানার অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার সাহা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান  এস এম জাকারিয়া আলম; দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!